banglahour

বাংলাদেশি যুবকের চোখে গুলি করল বিএসএফ

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার, ৭:৩৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা গ্রামের ২০২০/১১ এস পিলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আসাদুল ইটনা গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ইটনা সীমান্তে কয়েক রাউন্ড গুলি করে বিএসএফ। এ সময় আসাদুলের ডান চোখে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

সূত্রে জানা গেছে, কাজের সন্ধানে প্রায়ই অবৈধভাবে ভারতে যেতেন আসাদুল। শুক্রবার সকালে অবৈধভাবে বাংলাদেশে আসার পথে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আসাদুলের ডান চোখ ও মুখে গুলি লাগে।

বিজিবি-৬০ সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘আহত যুবক ভারত থেকে অবৈধভাবে দেশে আসছিল। ওই সময় গুলি করে বিএসএফ। আহত ব্যক্তির কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

এ ঘটনায় ওই সীমান্তে বৈঠক চলছে বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল