banglahour

ধামরাইয়ে যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ

সারাদেশ | মোঃ সাফায়েত খান, ধামরাই, ঢাকা

(১ বছর আগে) ২৬ এপ্রিল ২০২৫, শনিবার, ১:৪৮ অপরাহ্ন

ঢাকার ধামরাই উপজেলায় ব্যবসার জন্য শাশুড়ির কাছ থেকে তিন লাখ টাকা এনে না দেওয়ায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ নুপুর আক্তার ধামরাইয়ের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা শাহনাজ পারভীন বাদী হয়ে মেয়ের জামাই, মেয়ের শ্বশুর-শাশুড়িসহ চারজনের নাম উল্লেখ করে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ করেছেন।  

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাড়ারিয়া গ্রামের উজ্জ্বল বেপারী ছেলে মো. রবিউল আওয়াল জয়ের সঙ্গে একই গ্রামের মৃত ফরহাদ হোসেনের মেয়ে নুপুর আক্তার প্রেমের সম্পর্কের জেরে দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর শাশুড়ির কাছ থেকে স্ত্রীকে টাকা এনে দিতে চাপ দিতেন জয়। বিয়ের পরে স্ত্রীও তার মায়ের কাছ থেকে দুই লক্ষ টাকা এনে দিয়েছেন। মাসখানেক আগে জয় শাশুড়ির কাছে ব্যবসার জন্য তিন লাখ টাকা চান। টাকা দিতে না চাইলে জয়ের পরিবারের লোকজন বেধড়ক মারধর করেন এবং পেটের বাচ্চা মেরে ফেলতে বারবার পেটেও লাত্থি মারেন। স্থানীয়রা জানায়, রবিউল আওয়াল জয় মাদকের সাথে জড়িত এছাড়া সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাদ হত্যা মামলার আসামী ঢাকা জেলা ছাত্রলীগ উত্তরের সহ সম্পাদক তুহিন আহমেদ ও স্থানীয় আবুল কালামের ছত্রছায়ায় এলাকায় প্রভাব বিস্তার করে চলেন।  গৃহবধূর মা বলেন, ‘আমি একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। আমার মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আমার মেয়েকে পেটে লাত্থি মেরেছে সন্তান নষ্ট করার জন্য। এর আগেও তার মারধরে মেয়ের গর্ভের একটি সন্তান মারা যায়। জয় আমার মেয়েকে রেখে আরেকটি বিয়ে করেছে বলেও অভিযোগ করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল