banglahour

উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগমের পদত্যাগ দাবি কর্মচারী ঐক্য ফোরামের

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ এপ্রিল ২০২৫, রবিবার, ২:০১ অপরাহ্ন

দুর্নীতি বিরোধী অবস্থান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একইসঙ্গে দুইজন দুর্নীতিবাজ এপিএসের (সহকারী একান্ত সচিব) অপসারণ করায় সরকারকে ধন্যবাদ জানায় সংগঠনটি। ফোরামের মতে, দুই এপিএস মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ থাকলেও, স্বাস্থ্য উপদেষ্টার পিও ডা. মাহমুদুল হাসানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যা জনমনে অসন্তোষের জন্ম দিয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটি জানায়, মোয়াজ্জেম হোসেন প্রায় ৪০০ কোটি টাকার তদবির বাণিজ্যের সাথে যুক্ত এবং তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানও বিভিন্ন মন্ত্রণালয়ে বদলি, পদোন্নতি ও টেন্ডারের অবৈধ তদবিরে লিপ্ত ছিলেন। ফলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। বিবৃতিতে বলা হয়, জনমনে জবাবদিহি নিশ্চিত করতে এবং নৈতিকতা রক্ষায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহান বেগমের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

এদিকে দুদক জানিয়েছে, মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। এর আগে তাদের দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল