banglahour

২৪ বছর পর পলাতক হত্যা মামলার আসামী গ্রেফতার

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার, ৬:৩৫ অপরাহ্ন

ঢাকা: ২৪ বছরের পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সোহরাব হোসেনকে আশুলিয়া হতে গ্রেফতার করেছে র‌্যাব-২।

আজ সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহরাব হোসেন (৪৫) ২৪ বছর পর গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ১৯৯৮ সালের জুন মাসে যশোর জেলার কোতয়ালি থানা এলাকায় মাছের ব্যবসাকে কেন্দ্র করে ১) সোহরাব হোসেন, ২) আশরাফ ৩) রেজাউল ইসলাম, ৪) তরিকুল ইসলাম, ৫) খোকন ঢালী সংঘবদ্ধ হয়ে  শুক্কুর আলী নামক এক ব্যক্তিকে গুরুতর জখমসহ নৃসংশভাবে হত্যা করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সোহরাব হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানান, উক্ত ঘটনার পর থেকে গ্রেফতার এড়ানোর জন্য প্রথমে রাজধানীর মোহাম্মদপুরে ৪ বছর, মিরপুরে ৭ বছর, তেজগাঁও এ ৩ বছর এবং সাভারের জিরানীতে দীর্ঘ ১০ বছরসহ সর্বমোট ২৪ বছর বিভিন্ন পেশা ও বিভিন্ন নাম-ঠিকানা ব্যবহার করে  ছদ্মবেশ ধারন করে আত্মগোপনে থাকত।

সোহরাব হোসেন (৪৫) উক্ত হত্যাকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। এছাড়াও গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এই ধরনের চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল