banglahour

প্রাথমিক শিক্ষায় অর্থবছরে এডিপি কমছে ২ হাজার কোটি টাকা

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১১:১৪ পূর্বাহ্ন

শিক্ষা খাতে বাজেট বাড়ানোর দাবির মধ্যেই আগামী অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেটে বরাদ্দ কমানো হচ্ছে। অর্থবিভাগ থেকে বলা হয়েছে, এই মন্ত্রণালয়ের উন্নয়ন খাতে ব্যয় ধরা হবে ১১ হাজার ৩৯৮ কোটি টাকা। চলতি অর্থবছরে মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ ছিল ১৩ হাজার ৩১৮ কোটি টাকা।

সেই তুলনায় বরাদ্দ কমছে ১ হাজার ৯২০ কোটি (প্রায় দুই হাজার কোটি) টাকা। আর সংশোধিত এডিপিতে (আরএডিপি) বরাদ্দ রয়েছে ১২ হাজার ৭৬৪ কোটি টাকা। এ থেকেও বরাদ্দ কমবে ১ হাজার ৩৬৬ কোটি টাকা। নতুন এডিপিতে প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি ৬ হাজার ৪০৫ কোটি টাকার কমবে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে। পাশাপাশি এক টাকাও মিলছে না চার প্রকল্পে। গত ২১ এপ্রিল মন্ত্রণালয়ের বাজেট ব্যবস্থাপনা কমিটির সভায় এসব তথ্য তুলে ধরা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল