banglahour

রাজধানীতে যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪০ পূর্বাহ্ন

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লন্ডন থেকে সকাল ১০টায় দেশে প্রত্যাবর্তন করবেন। এই উপলক্ষে রাজধানীর বিমানবন্দর সড়কসহ গুলশান ও বনানীর সড়কগুলোতে যানজটের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তন উপলক্ষে যানচলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। এর আগে সোমবার (৫ মে) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ বিশেষ ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে।

গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৬ মে সকাল সাড়ে ১০ টায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন করে ঢাকা বিমানবন্দর থেকে নিজ বাসভবনে (গুলশান) আসবেন। এ উপলক্ষ্যে ঢাকা বিমানবন্দর থেকে  গুলশানের বাসভবন পর্যন্ত রাস্তায় তাকে অভ্যর্থনা জানাতে অতিরিক্ত জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকায় সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য নিম্নবর্ণিত বিষয়গুলো প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল