banglahour

ধামরাইয়ে শিশু বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

অপরাধ | মো: সাফায়েত খান , ধামরাই

(১ বছর আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩২ অপরাহ্ন

ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু বলাৎকারের অভিযোগে মো. জুবায়ের আহামাদ (২৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) দুপুরের দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, রবিবার (৪ মে) দিবাগত রাতে খরারচরের তালিমুল কোরাআন মাদ্রসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার ধামরাই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিশুর মা।

গ্রেপ্তার জুবায়ের আহামাদ (২৩) ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের তালিমুল কোরআন মাদরাসা নামে একটি মাদরাসার শিক্ষক হিসেবে কর্মরত। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বালুয়াডিঘীরপাড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশু একই ইউনিয়নের আটিমাইঠান এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশু তালিমুল কোরআন মাদরাসায় আবাসিকভাবে থেকে তৃতীয় শ্রেণীতে পড়ে। রবিবার রাতে আড়াইটার দিকে ওই শিশুকে ঘুম ভাঙিয়ে নিজের শয়ন কক্ষে নিয়ে যায় ওই শিক্ষক। এরপর তাকে কক্ষের মেঝেতে শুইয়ে তার পাজামা খুলে জোরপূর্বক বলাৎকার করে। সোমবার খাওয়ার কথা বলে মাদরাসা থেকে বাড়ি এসে নিজের মাকে পুরো ঘটনা খুলে বলে ওই শিশুটি। পরে শিশু ছেলেকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ করে ভুক্তভোগীর মা। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বলাৎকারে জড়িত মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল