banglahour

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কয়লা আমদানিকারক গ্রুপের বৈঠক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ মে ২০২৫, বুধবার, ১০:৩৬ অপরাহ্ন

ভারত-বাংলাদেশ বাণিজ্য জোরদারে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর। বুধবার সকালে সহকারী হাইকমিশনের শাহজালাল উপশহর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই যৌথ সভা।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মানস কুমার মুস্তাফী, ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স গোহাটির সাধারণ সম্পাদক অমরেশ রায় ও সদস্য ওয়াহিদ চৌধুরী।

ব্যবসায়ী নেতারা সভায় বলেন, শেওলা, তামাবিল, জকিগঞ্জ, ভোলাগঞ্জ, বড়ছড়া, চারাগাঁও, বাগলি, ছেলা-ইছামতি, জুড়ি ও চাতলা শুল্ক স্টেশনের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি চলছে। তবে বাণিজ্য আরও গতিশীল করতে অবকাঠামো ও নীতিগত বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানান তারা।

তারা ভারতীয় সহকারী হাইকমিশনারকে অনুরোধ জানান, আমদানি-রপ্তানি সহজীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং ব্যবসায়ীদের যাতায়াতের সুবিধার্থে বিজনেস ভিসা প্রদানের প্রক্রিয়া আরও সহজ করতে।

সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভায় সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক জাকারিয়া ইমতিয়াজ জাকির, প্রচার সম্পাদক সুহেল আহমদ এবং কার্যকরী সদস্য জুয়েল আহমদসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল