banglahour

আওয়ামী লীগ ছেড়ে আসা ও ভদ্র মানুষদের বিএনপিতে যোগদানের আহ্বান রিজভীর

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ৩:৪৫ অপরাহ্ন

দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকা কিংবা এক সময় আওয়ামী লীগে থাকলেও বর্তমানে দলটির দুর্নীতি ও দুঃশাসনের বিরোধী এমন ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, “যারা আওয়ামী লীগের লুটপাট, বর্বরতা, টাকা পাচার সমর্থন করে না এবং আগে থেকেই দলটি থেকে সরে এসেছেন, তারা বিএনপিতে আসতে পারেন।”

তিনি জানান, আগামী ১৫ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান চলবে। দলের লক্ষ্য এক কোটির বেশি সদস্য সংগ্রহ করা।

রিজভী বলেন, “আমরা সমাজের ভদ্র ও সৎ মানুষদের—যারা অবসরে গেছেন, যেমন শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, কৃষক ও শ্রমিক—তাদের আহ্বান জানাচ্ছি। যারা জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাস করেন, তারা যেন বিএনপিতে যোগ দেন।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনার ভয়ঙ্কর দুঃশাসনের ছায়া এখন আর নেই। তাই অনেকেই বিএনপির প্রতি আগ্রহ দেখাবেন বলে আমরা আশা করি।” এছাড়া বিভিন্ন বিভাগীয় শহরে সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে বলেও জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল