
(৩ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৩:৪৭ অপরাহ্ন
ঢাকা: ভুল পরিবর্তনের সাথে সাথে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো কোনো বিষয় পাঠ্যবইয়ে রাখা হবে না। ভুল খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি হবে। দেশ-বিদেশ থেকে অনলাইনে যে কেউ বইয়ের ব্যাপারে মতামত দিতে পারবেন।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ড. দীপুমনি।
মন্ত্রী বলেন, সবাই যে বইয়ের ভুল নিয়ে কথা বলছে এটা ইতিবাচক। পাঠ্যপুস্তকের এই বিষয় নিয়ে যেনো কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, সেই বিষয়ে সবাইকে সর্তক থাকা অনুরোধ জানান তিনি।
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ভুল-ভ্রান্তি, তথ্য বিকৃতি ও ধর্মীয় উস্কানি সংশোধনসহ জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে উচ্চপর্যায়ের দুটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।