banglahour

আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্তে গেজেটের অপেক্ষায় নির্বাচন কমিশন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১২:৩৩ অপরাহ্ন

ঢাকা, ১১ মে — আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেটের প্রকাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি বলেন, “গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরও জানান, “যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে।”

সিইসি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার।”

উল্লেখ্য, গত ৭ মে মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ গোপনে থাইল্যান্ডে চলে গেলে নতুন করে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলটির সঙ্গে যোগ দেয় আরও কয়েকটি সংগঠন ও রাজনৈতিক দল।

গত দুইদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র ও সাধারণ জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, গত বছরের জুলাই-অগাস্টের গণআন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে গেজেট সোমবার প্রকাশ করা হবে।

এরপরই নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে কি না, সে সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল