banglahour

নাহিদ ইসলামের দাবি: ‘আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে ফ্যাসিস্টদের বিচার করুন’

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১১ মে ২০২৫, রবিবার, ১২:৪২ অপরাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন দ্রুত বাতিল করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সারা দেশে সক্রিয় ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

রোববার (১১ মে) সকালে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে নাহিদ ইসলাম বলেন, “বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এটাই এখন সময়ের দাবি।”

এর আগে শুক্রবার ‘শাহবাগ ব্লকেড’ চলাকালীন নিজের ফেসবুক পেজে নাহিদ ইসলাম লেখেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে সবাইকে এক হয়ে দেশের সার্বভৌমত্ব ও জুলাই ঘোষণাপত্র রক্ষায় রাস্তায় থাকতে হবে। দ্রুত সিদ্ধান্ত না এলে সারাদেশ ঢাকা অভিমুখে মার্চ করবে।”

তিনি আরও বলেন, “স্বাধীনতা ও মানবতার শত্রু, গণতন্ত্র ও ইসলামের বিরোধী শক্তি মুজিববাদী ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশপন্থী সকল শক্তি এখন ঐক্যবদ্ধ।”

এইসব মন্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল