
(৩ বছর আগে) ২৪ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৫:৪৭ অপরাহ্ন
ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, দেশের প্রচলিত কোন আইন যদি স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় হয় তাহলে তা পরিবর্তনের জন্য আমরা সকলে উদ্যোগ নেব।
আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী) ঢাকার এক স্থানীয় হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত মানবাধিকার ও সুরক্ষায় গণমানুষের প্রত্যাশাঃ গণমাধ্যম ও জাতীয় মানবাধিকার কমিশনের সমন্বিত প্রয়াস শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের মাধ্যমে এসব কথা বলেন ড. কামাল উদ্দিন আহমেদ।
তিনি বলেন, আমাদের বিশ্বাস, গনমাধ্যম ও জাতীয় মানবাধিকার কমিশন এক সাথে কাজ করলে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে আমরা শক্তিশালী ভূমিকা রাখতে পারবো”। তিনি আরও বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যাপারে কমিশন সচেতন। সরকারের পক্ষ থেকে এই আইন সংশোধন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমরা এর জন্য অপেক্ষা করছি। প্রয়োজনে আমরা এ বিষয়ে কথা বলবো”।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. কাজী খলীকুজ্জমান আহমেদ, অর্থনীতিবিদ, কলামিস্ট ও চেয়ারম্যান, পিকেএসএফ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ ফরিদা ইয়াসমিন, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব; মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।