banglahour

ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেফতার চুয়াডাঙ্গা জেলা আ.লীগ নেতা গোলাম মোর্তুজা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৬:৩৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা ভারতে পালিয়ে যাওয়ার সময় দর্শনা সীমান্ত থেকে গ্রেফতার হয়েছেন। রোববার (১১ মে) দুপুর পৌনে ১২টার দিকে দর্শনা জয়নগর চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

গ্রেফতার গোলাম মোর্তুজা জীবননগরের বাঁকা ইউনিয়নের দিনাজপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে দর্শনা থানায় দায়ের করা একটি অপহরণ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

দর্শনা থানার ওসি মুহাম্মদ শহিদ তিতুমীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। এরপর জয়নগর চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, মোর্তুজা রবিউল ইসলাম রবি নামে একজনকে বাড়ি থেকে অপহরণ করে নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করেন।

এছাড়াও জীবননগর থানায় তার বিরুদ্ধে মারামারি ও হত্যাচেষ্টার আরও একটি মামলা রয়েছে বলেও নিশ্চিত করেছেন পুলিশ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল