banglahour

ঢাকায় অভিযান, সাবেক এমপিসহ আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

জাতীয় | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১১ মে ২০২৫, রবিবার, ৬:৪৩ অপরাহ্ন

ঢাকা, ১১ মে — রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাবেক এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং তারা সংঘবদ্ধভাবে রাজধানীতে অস্থিরতা তৈরির চেষ্টায় লিপ্ত ছিল।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, অভিযানে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক নারী এমপি শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার (৪৫), দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান মতি (৫৫), সিআরআই পরিচালক ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী ওরফে বিটু (৪৪), কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক নেতা নেছার আহমেদ (৩৫), স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলাম (৪০), নবীনগরের আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সরকার (৫৫) ও বাড্ডা আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

পুলিশ জানায়, এই ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল