banglahour

সুন্দরবনের ১০ কি.মিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১১ মাস আগে) ১২ মে ২০২৫, সোমবার, ৭:৩২ অপরাহ্ন

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫-এর ক্ষমতাবলে সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প নির্মাণে নিষেধাজ্ঞা আরোপ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

এতে বলা হয়, এ নিষেধাজ্ঞার আওতাভুক্ত অঞ্চলে শুধুমাত্র পরিকল্পিত, পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনার আওতায় কার্যক্রম গ্রহণ করা যাবে। এসব কার্যক্রমের উদ্দেশ্য হবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মান উন্নয়ন, দূষণ নিয়ন্ত্রণ ও প্রশমন নিশ্চিত করা।

এ ছাড়াও সুন্দরবনকে কেন্দ্র করে গঠিত পরিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area – ECA) এর সুরক্ষা নিশ্চিত করতে এ পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল