banglahour

খাদ্য নিরাপত্তা ও গম আমদানিতে রাশিয়ার সঙ্গে আলোচনা

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৩:০৫ অপরাহ্ন

খাদ্যউপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এক বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (১৪ মে) খাদ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাশিয়া থেকে গম আমদানির বিষয় নিয়ে আলোচনা হয়। খাদ্য উপদেষ্টা জানান, বাংলাদেশে গম ও সারের একটি বড় অংশ রাশিয়া থেকে আমদানি করা হয়ে থাকে। বর্তমানে দেশে প্রায় ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদা রয়েছে, যার মধ্যে মাত্র ১০ লাখ মেট্রিক টন দেশে উৎপাদিত হয় এবং বাকি ৬০ লাখ মেট্রিক টন আমদানির প্রয়োজন হয়।

তিনি আরও বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। দুই দেশের মধ্যে বহুমাত্রিক সম্পর্কের বিষয় উল্লেখ করে তিনি অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং ঢাকায় রাশিয়ান দূতাবাসের কাউন্সেলর ভ্লাদিমির মোচালভ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল