banglahour

চোখের অপারেশন সম্পন্ন হয়েছে মির্জা ফখরুলের

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৭:২৩ অপরাহ্ন

ব্যাংককে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ব্যাংককের একটি হাসপাতালে তার চোখের অপারেশন হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশ সময় বিকাল ৩টায় চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

তিনি আর বলেন, উনার (মির্জা ফখরুল) শারীরিক অবস্থা ভালো আছে। এখন উনাকে কেবিনে দেওয়া হয়েছে।


চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুলের সঙ্গে কেবিনে আছেন স্ত্রী রাহাত আরা বেগম।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল