banglahour

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ৪:১৮ অপরাহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিবেশের ক্ষতি ও আইন লঙ্ঘনের অভিযোগে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি)’ নামের ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, ইটভাটাটি পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংক্রান্ত আইন লঙ্ঘন করে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক নুর হাসান সজীব।

ইউএনও তানভীর ফরহাদ শামীম বলেন, “হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার আলোকে জেলা পরিবেশ অধিদফতরের সহযোগিতায় রামপুর ইউনিয়নের বিবিএমসি ব্রিকসে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।” অভিযানের সময় ভাটার চিমনি ও কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল