banglahour

আপনদর পরস্পর ঝগড়া জনগণ পছন্দ করছে না;মজিবুর রহমান

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৬ মে ২০২৫, শুক্রবার, ১০:৪৯ অপরাহ্ন

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া বলেছেন, ‘আমরা একটা নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। ছাত্র-জনতা এবং রাজনৈতিক দল রাজপথে নেমে জীবন দিয়ে শেখ হাসিনার মতো ফ্যাসিবাদকে দূর করেছি। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত শুরু হয়েছে। এটা কেউ পছন্দ করছে না।’ আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম নগরে দলটির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান ভূঁইয়া এ কথা বলেন। নগরের লালদীঘি মাঠে এই জনসভার আয়োজন করা হয়। এতে মজিবুর রহমান রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, ‘আপনাদের এই পরস্পর ঝগড়া, মারামারি জনগণ পছন্দ করছে না। আপনারা কে বেশি অবদান রেখেছেন, এটি নিয়ে ঝগড়া। কে এমপি (সংসদ সদস্য ) হবেন, কে মন্ত্রী হবেন; এটি নিয়েই ঝগড়া। আগে এই রাষ্ট্রটা গঠন করেন। নাগরিকদের সমস্যার সমাধান করেন। ঝগড়া বন্ধ করেন।’

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল