banglahour

আখাউড়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, স্ত্রী গ্রেপ্তার

অপরাধ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৭ মে ২০২৫, শনিবার, ২:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাত্র এক সপ্তাহ আগে বিয়ে হওয়া স্বামী মেহদি হাসানকে (২৭) ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী জান্নাত আক্তারকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শনিবার সকালে অভিযুক্ত জান্নাতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, স্বামীর অতিরিক্ত শারীরিক চাপে অতিষ্ঠ হয়ে তিনি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, “জান্নাত স্বীকার করেছেন, তিনি স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচতেই এ কাজ করেন। কোমলপানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে অচেতন করার পর গলাটিপে ও মুখে বালিশ চাপা দিয়ে মেহদিকে হত্যা করেন।”

তবে নিহত মেহদির পরিবার এই বক্তব্য মানতে নারাজ। তার ভাই আবু কালাম এবং মা বকুল আক্তার দাবি করেছেন, “জান্নাত পরকীয়ায় জড়িত ছিলেন। প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পিতভাবেই মেহদিকে হত্যা করা হয়েছে।”

তদন্তে জানা গেছে, মেহদি শহরের একটি ফার্মেসিতে কাজ করতেন। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন চলছিল। অভিযুক্ত জান্নাত বলেন, “মেহদি প্রতিদিন একাধিকবার শারীরিক সম্পর্ক করতেন। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। বাধা দিলেও তিনি মানেননি।”

জান্নাত স্বীকার করেছেন, শুক্রবার বিকেলে অসুস্থতার অজুহাতে মেহদিকে দিয়ে ঘুমের ওষুধ আনান। রাতে সেই ওষুধ পানীয়ের সঙ্গে মিশিয়ে তাকে অচেতন করার পর হত্যা করেন।

পুলিশ জানায়, জান্নাতের বিরুদ্ধে হত্যা মামলার প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল