banglahour

নিবন্ধন স্থগিত, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: ইসি মাছউদ

মতামত | মতামত ডেস্ক

(১ বছর আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১:৪৪ অপরাহ্ন

নিবন্ধন স্থগিতাদেশ বহাল থাকলে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, আর নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। এই নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ প্রত্যাহার না হলে দলটির নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

সোমবার (১৯ মে) সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে অনুষ্ঠিত “ভোটার তালিকা হালনাগাদ-২০২৫: পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব কি না— সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি মাছউদ বলেন, “এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার দেওয়া সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।”

কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার কারণে সরকার আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। দলটির বিরুদ্ধে ওঠা অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল