banglahour

জাতীয় ঐকমত্যে অগ্রগতি, শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনার ঘোষণা

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৯ মে ২০২৫, সোমবার, ১০:৩৫ অপরাহ্ন

ঢাকা, ১৯ মে: জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে ঐকমত্য এবং কিছু বিষয়ে মতভিন্নতা তৈরি হয়েছে। খুব শিগগিরই দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করে মতভিন্ন বিষয়গুলো নির্দিষ্টভাবে আলোচনা করে জাতীয় সনদ তৈরির পথে এগোনো হবে।

সোমবার জাতীয় সংসদ ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিপিবির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম দফা আলোচনা শেষ হয়।

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন। সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “দুই মাস আগে যে আলোচনা শুরু হয়েছিল, তার প্রাথমিক পর্যায় শেষ হলো। দ্বিতীয় ধাপে আমরা বিষয়ভিত্তিক আলোচনা করে দ্রুত জাতীয় ঐকমত্যের কাঠামো গড়ে তুলতে চাই।”

উল্লেখ্য, সংস্কার প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য গঠনের উদ্দেশে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। এরপর ২০ মার্চ এলডিপির সঙ্গে আলোচনা শুরুর মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে কমিশন। এ পর্যন্ত বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে কমিশন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল