banglahour

দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন নরওয়ে প্রতিমন্ত্রী

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২০ মে ২০২৫, মঙ্গলবার, ৮:৫৮ পূর্বাহ্ন

দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২০ মে) ঢাকায় এসেছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। সফরে রোহিঙ্গা সংকটকে প্রাধান্য দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী ঢাকায় তার সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়াদা রিজওয়ানা হাসানের সঙ্গেও আলোচনা করবেন।

এ সফরে প্রতিমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে ক্যাম্পের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখবেন। এছাড়া বাংলাদেশে নরওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখারও কথা রয়েছে তার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুই তার সফরের প্রধান লক্ষ্য। তবে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়নসহ কিছু গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হবে।

নরওয়ের এই প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (২২ মে) সকালে ঢাকা ত্যাগ করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল