banglahour

সাংবাদিক প্লট কেলেঙ্কারির মামলা থেকে অব্যাহতি পেলেন মির্জা আব্বাস

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১:১৩ অপরাহ্ন

ঢাকা, ২১ মে: সাংবাদিকদের জন্য প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

বুধবার (২১ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সহকারী হিসেবে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান ও রায়হান বিশ্বাস।

মামলার ইতিহাস অনুযায়ী, ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের সুপারিশে ‘ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড’-কে মিরপুর ৮ নম্বরে সাত একর জমি বরাদ্দ দেওয়া হয়, যা পরে "নিয়ম বহির্ভূত" বলে উল্লেখ করা হয়।

এই ঘটনায় ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় মামলা হয় চারজনের বিরুদ্ধে। পরে তদন্তে দুদক ২০১৫ সালে মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম অভিযোগপত্রে যুক্ত করে। ২০১৭ সালে ঢাকার বিশেষ জজ আদালত-৪ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।

তবে আজ আপিল বিভাগ সেই মামলাটি বাতিল করে রায় দেন, ফলে মির্জা আব্বাস এই মামলায় সম্পূর্ণরূপে মুক্তি পেলেন।

আদালতের রায় নিয়ে মির্জা আব্বাসের আইনজীবীরা বলেন, “এই রায় সত্য ও ন্যায়ের প্রতিফলন। ভিত্তিহীন মামলায় একজন রাজনীতিককে দীর্ঘদিন হয়রানি করা হয়েছিল।”

এ বিষয়ে দুদকের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল