banglahour

সেনাপ্রধান: আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত

জাতীয় | ডেস্ক রিপোর্ট

(১ বছর আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৭ পূর্বাহ্ন

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মনে করেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এ বিষয়ে আমার অবস্থান আগের মতোই স্পষ্ট। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। জনগণের ইচ্ছাই এখানে মুখ্য বিষয়।” তিনি আরও বলেন, সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী সময়মতো নির্বাচন হওয়াটা গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে তিনি সেনাবাহিনীর পেশাগত উন্নয়ন, দেশপ্রেম, এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে নানা দিক তুলে ধরেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন ঘিরে নানা আলোচনার মধ্যে সেনাপ্রধানের এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

অনুষ্ঠানে উর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পদে দায়িত্বরত অফিসাররা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল