banglahour

ইএক্সপি সংকট কাটিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও ভারতে মাছ রপ্তানি শুরু

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:২৮ অপরাহ্ন

আখাউড়া, ২২ মে: বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট (ইএক্সপি) সমস্যার কারণে একদিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি কার্যক্রম। বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়, যার আওতায় ৭টি ট্রাকে প্রায় ৪০ টন মাছ ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠানো হয়।

আখাউড়া মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, ইএক্সপি ছাড়পত্র হাতে না আসায় বুধবার (২১ মে) রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তবে এখন সব কাগজপত্র প্রস্তুত থাকায় স্বাভাবিকভাবেই রপ্তানি কার্যক্রম চলছে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে এই বন্দর দিয়ে প্রায় ৪২৭ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছিল। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে মাছসহ ৪৫৩ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে।

এখন পর্যন্ত রপ্তানির বড় অংশজুড়ে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, যা ভারতের ত্রিপুরা রাজ্যের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। ব্যবসায়ীরা আশা করছেন, নিয়মিত রপ্তানি অব্যাহত থাকলে এই অর্থবছরে আগের রেকর্ড ছাড়িয়ে যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল