banglahour

বৃষ্টির বাঁধায় থমকে মিরপুর টেস্ট, বাংলাদেশ এ দলের লড়াই চলছে

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:৩২ অপরাহ্ন

মিরপুর, ২২ মে: সকালের ভেজা মাঠ আর দুপুরের বৃষ্টিতে পুরোপুরি দখলে আবহাওয়া। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে বাংলাদেশ এ দলের চারদিনের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের খেলা লাঞ্চের আগ পর্যন্ত মাঠেই নামতে পারেননি খেলোয়াড়রা। লাঞ্চের পরও মাঠ খেলার উপযোগী না থাকায় খেলা শুরু করা যায়নি।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ এ দল তুলেছে ৪ উইকেটে ২২৫ রান। ক্রিজে আছেন অমিত হাসান (১৬*) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১*)। কিউইদের হয়ে দুটি উইকেট নিয়েছেন জাকারি ফলকেস এবং একটি করে উইকেট নিয়েছেন জায়ডেন লেনকস ও ম্যাথু বোয়েল।

বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল দারুণ। মোহাম্মদ নাঈম ৮২ রানের ঝলক দেখিয়ে ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। এনামুল হক বিজয় খেলেছেন ৪৮ রানের ইনিংস এবং তিনে নামা সাইফ হাসান করেছেন ৫১ রান। তবে পরে দ্রুত উইকেট হারায় টাইগাররা। জাকির হাসান ফিরেছেন ১৯ রানে।

বুধবার বিকালেও বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়েছিল। এর আগে দিনটিতে অবশ্য ভালোভাবেই এগিয়ে ছিল স্বাগতিকরা।

সিলেটে প্রথম টেস্ট হেরে সিরিজে পিছিয়ে পড়া বাংলাদেশ এ দলের জন্য মিরপুর টেস্টটি সিরিজ বাঁচানোর শেষ সুযোগ। তবে আবহাওয়ার এমন আচরণে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। মাঠ প্রস্তুতের কাজ চললেও কবে খেলা শুরু হবে, সেটা এখনও নিশ্চিত নয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল