banglahour

সেবার মাধ্যমে সমাজে পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন শাহ নেওয়াজ

প্রবাস | বিশেষ প্রতিবেদন

(১১ মাস আগে) ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯:০৭ অপরাহ্ন

প্রবাসে থেকেও দেশের সেবায় কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। তাদেরই একজন শাহ নেওয়াজ, যিনি যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব নিউইয়র্ক-এর মাধ্যমে সেবামূলক কাজ করে হয়ে উঠেছেন কমিউনিটির অন্যতম মুখপাত্র। সম্প্রতি তিনি ১২শ ক্লাব সদস্যের সমন্বয়ে নির্বাচিত হয়েছেন মাল্টিপল ডিস্ট্রিক্টের সেকেন্ড ভাইস গভর্নর। আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিকে প্রতিনিধিত্ব করে সেবামূলক কাজের মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব নিউইয়র্ক। সেবার মাধ্যমে সমাজে পরিবর্তন আনার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছেন শাহ নেওয়াজ ও লায়ন্স ক্লাব। 

 

আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিকে প্রতিনিধিত্ব করে সেবামূলক কাজে অনন্য উচ্চতায় পৌঁছেছে ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব নিউইয়র্ক। সম্প্রতি ১২শ’ সদস্যের সমন্বয়ে মাল্টিপল ডিস্ট্রিক্ট নির্বাচনে শাহ নেওয়াজ নির্বাচিত হয়েছেন সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবে। আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাব নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে যুক্ত করে তুলে ধরছে মানবসেবার এক শক্তিশালী প্ল্যাটফর্মে।  নিইয়ার্ক এর নায়াগ্রায় অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হন শাহ নেওয়াজ।

 

মাল্টিপল ডিস্ট্রিক্ট এর সেকেন্ড ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর শাহ নেওয়াজ বলেন, এই জয় শুধু আমার ব্যক্তিগত না, এটি আমাদের কমিউনিটির জয়। আমি বিশ্বাস করি, সামনে আমরা আরও বড় পরিসরে কাজ করতে পারবো।

 

শাহ নেওয়াজ জানান, আগামীতে ক্লাব গভর্নর নির্বাচিত হলে উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশসহ  বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে  অগ্রাধিকার।

 

লায়ন্স ক্লাব শুধু দুঃস্থদের সহায়তাই নয়,  বন্যা দুর্গত এলাকায় খাদ্য বিতরণ, শীতবস্ত্র সরবরাহ, যুদ্ধ পরবর্তী ত্রাণ সহায়তার মতো কার্যক্রমেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তিনি জানান, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দুঃস্থ মানুষদের জন্য  আরও কার্যকরী সেবা নিশ্চিত করতে চায় এই ক্লাব।

 

মানবতার সেবায় লায়ন্স ক্লাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশে আমরা চক্ষু হাসপাতাল স্থাপন করা হয়েছে, যাতে অন্ধ ও চোখের রোগীদের সেবা নিশ্চিত করা যায়।

 

প্রবাসে থেকেও দেশের মানুষের কথা ভাবেন শাহ নেওয়াজ ও তার মতো প্রবাসী নেতারা। লায়ন্স ক্লাবের মত সংগঠনের মাধ্যমে তারা পৌঁছে দিচ্ছেন সহানুভূতির বার্তা, বিশ্বের নানা প্রান্তে। তুলে ধরছেন সহানুভূতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

 

 

 

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল