banglahour

একনেক সভা চলছে, ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১২:৪৫ অপরাহ্ন

২০২৪-২৫ অর্থবছরের ১১তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠকে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, আজকের সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১০টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে।

তবে বৈঠক শেষে কোনো ধরনের সংবাদ ব্রিফিং হবে না বলে আগেই জানানো হয়েছে। যদিও বৈঠক শেষে সমসাময়িক বিষয় নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদের সঙ্গে পৃথক আলোচনায় বসতে পারেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, আজ সপ্তাহিক ছুটির দিন হলেও একনেক বৈঠকের গুরুত্ব বিবেচনায় অফিস খোলা রাখা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল