banglahour

ইসলামী ব্যাংককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে- দুদু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৫:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: যেসব বেসরকারি ব্যাংক সাফল্যের সাথে প্রতিষ্ঠা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল ইসলামী ব্যাংক। সেটিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যে ব্যাংক অন্যকে ঋণ দিত, সেই ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) জাতীয় প্রেস ক্লাবের সামনে তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বিএনপির এই আরো বলেন, এই আওয়ামী সরকার প্রতিনিয়ত দাবি করে- তারা বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিভিন্ন সূচক তারা দেখায়, কী কী ক্ষেত্রে তারা সাফল্য অর্জন করেছে। অথচ জাতিগতভাবে আমরা একটি চোরের জাতিতে রূপান্তরিত হয়েছি। এমন কোনো খাত নেই, যেখানে চুরি হয়নি। ব্যাংক লুটের ক্ষেত্রে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছি।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন এ প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে। উপস্থিত ছিলেন, বিএনপি’র নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মুহাম্মদ রহমাতুল্লাহ, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ কাদির নোমান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল