banglahour

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ১২:৩৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৫ মে) রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ওপারে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, শ্যামপুর এলাকার শের আলীর ছেলে মো. রবিউল ইসলাম (২৮) ও একই এলাকার মো. আজাদ হোসেন (২৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে স্থানীয় কয়েকজন ব্যক্তি ভারত সীমান্তের অন্তত দেড়শ গজের বেশি ভেতরে ঢুকে পড়ে। বিএসএফ তখন ছররা গুলি ছুড়ে। পরে তাদের মধ্যে দুজনকে এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।


বিজিবি-৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতে ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল