banglahour

দক্ষিণ আফ্রিকায় রাতে ২ বাংলাদেশি খুন

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৬ মে ২০২৫, সোমবার, ৭:১১ অপরাহ্ন

দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা প্রভিন্সের ভালব্যাংক এলাকায় মোজাম্বিকের কর্মচারীদের হাতে মাহবুব রহমান ও হোসেন মোল্লা নামে ২ বাংলাদেশি খুন হয়েছেন। নিহত মাহবুব নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জের এবং হোসেন মাদারীপুর জেলার বাসিন্দা। নিহত মাহবুবের একদিন পর ফ্লাইট ছিল।

 রোববার রাতে (২৫ মে) ডাকাতির ঘটনায় দুই বাংলাদেশি খুন হয়েছেন। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

স্থানীয় বাংলাদেশি মাসুম আহমেদ জানান, নিহত মাহবুবের দোকানে মোজাম্বিকের ২ নাগরিক দুই বছর যাবত কাজ করছে। তারা দোকানেই রাত্রিযাপন করতো। মাহবুব দেশে ফিরবে বলে হোসেন মোল্লাকে ব্যবসা পরিচালনার জন্য দোকানে নিয়ে আসেন।

মাহবুব দেশের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে ৪টি লাগেজ বাঁধেন। বিষয়টি মোজাম্বিকের কর্মচারীর নজরে এলে সে লোভে পড়ে তার স্বদেশী অন্য দুজনকে ডেকে এনে গতরাতে পরিকল্পনা মতো ডাকাতি করে।

এ সময় তিনজন মোজাম্বিকের নাগরিক মাহবুব রহমান ও হোসেন মোল্লাকে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম করে। ঘটনাস্থলেই হোসেন মোল্লা মারা যান। স্থানীয়রা দ্রুত মাহবুবকে হাসপাতালে ভর্তি করেন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল