banglahour

মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজ বেগমের প্রিজনভ্যানে ডিম নিক্ষেপ, জামিন নামঞ্জুর

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৭ মে ২০২৫, মঙ্গলবার, ১:৫৩ অপরাহ্ন

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়ে ক্ষোভ প্রকাশ করেছে জনতা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে হাজিরা শেষে গাড়িতে তোলার সময় এই ঘটনা ঘটে।

এর আগে সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে মমতাজ বেগমকে আদালতে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সিংগাইর থানায় ফোর মাডার মামলাসহ দুটি মামলায় নিয়মিত হাজিরা দিতে মমতাজকে আদালতে তোলা হয়। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, মমতাজ বেগমকে প্রথমে হরিরামপুর থানায় দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর সিংগাইর থানার চার দিনের রিমান্ডে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলার পাশাপাশি সিংগাইরে ফোর মাডার মামলায় তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরিস্থিতির উত্তেজনা ও জনরোষের মধ্যেই তাকে আবার রিমান্ডে পাঠানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল