banglahour

উত্তর ও পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, ছয় নদীর পানি বিপদসীমা ছাড়াতে পারে

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ মে ২০২৫, বুধবার, ২:৩৫ অপরাহ্ন

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে ছয়টি বড় নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আগামী ৩০ ও ৩১ মে উল্লেখিত অঞ্চলে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে ফেনীর মুহুরি, সিলেটের সারিগোয়াইন, সুনামগঞ্জের যাদুকাটা, তিস্তা, হবিগঞ্জের খোয়াই এবং নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে।

তিনি বলেন, “ইতোমধ্যেই এসব নদীর পানি স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। টানা বৃষ্টিতে আগামী দুই দিনের মধ্যে এগুলোর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।”

বন্যা পূর্বাভাস কেন্দ্র এ অবস্থায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষদের সম্ভাব্য বন্যার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমের আগেই এই ধরনের ভারি বৃষ্টিপাত অস্বাভাবিক নয়, তবে টানা বৃষ্টি হলে নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পায়, যা হঠাৎ বন্যার কারণ হতে পারে।

সরকার ইতোমধ্যে স্থানীয় প্রশাসনগুলোকে সতর্ক করেছে এবং প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্র প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল