banglahour

ঘুষ দুর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার রাঙামাটির পরিবেশ পরিদর্শক আব্দুর রাজ্জাক

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ মে ২০২৫, বুধবার, ২:৩৭ অপরাহ্ন

ঘুষ ও দুর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার হয়েছেন রাঙামাটি পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রাজ্জাক। তার বিরুদ্ধে মানিকগঞ্জে কর্মকালীন সময়ে ঘুষ নেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গত ২০ এপ্রিল তাকে বরখাস্ত করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৩৯ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮-এর বিধি ১২ অনুসারে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত অবস্থায় তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

তদন্তে উঠে এসেছে, মানিকগঞ্জে দায়িত্ব পালনের সময় ইটভাটার লাইসেন্স নবায়নে ঘুষ নেওয়ার অডিও রেকর্ড ফাঁস হয় এবং একজন ইটভাটা মালিক তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এসবের ভিত্তিতে প্রশাসনিক তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

১৯৯৫ সালে চাকরিতে যোগদান করা আব্দুর রাজ্জাক দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের জানুয়ারিতে গণমাধ্যমে অনিয়মের খবর প্রকাশের পর ফেব্রুয়ারিতে তাকে রাঙামাটি বদলি করা হয়।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, “প্রাথমিক তদন্তে বহিষ্কার করা হয়েছে, এখনো চূড়ান্ত কিছু হয়নি। আমি আইনি লড়াই করব।”

রাঙামাটি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম বলেন, “তিনি ফেব্রুয়ারিতে এখানে যোগ দেন। বর্তমানে সাময়িক বহিষ্কারের কারণে অফিসের সব কার্যক্রম থেকে বিরত আছেন।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল