banglahour

আদালতে অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা

মতামত | মতামত ডেস্ক

(১ বছর আগে) ২৮ মে ২০২৫, বুধবার, ২:৩৮ অপরাহ্ন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এখন থেকে (সিএমএম) অসুস্থ আসামিরা পাবেন হুইল চেয়ার সুবিধা। 

বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সিএমএম কোর্ট হাজতখানায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ৩টি হুইল চেয়ার প্রদান করেন। 

এ সময় আদালতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান, ডিএমপির এডিসি (অ্যাডমিন-প্রসিকিউশন) মাঈন উদ্দিন চৌধুরী, এসি (প্রসিকিউশন) মো. মালিক নাজমুল হায়দার, এসি (অ্যাডমিন-প্রসিকিউশন) সৈয়দ মো. শহীদুল ইসলামসহ প্রসিকিউশন বিভাগের সকল পুলিশ সদস্য, বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার দেওয়ার প্রসঙ্গে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানবাধিকার ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে হাজতে আগত বিভিন্ন অসুস্থ আসামিদেরকে আদালতে উপস্থাপনের প্রক্রিয়া সহজীকরণে এসকল হুইল চেয়ার বিশেষ ভূমিকা পালন করবে। 

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (প্রসিকিউশন) মো. তারেক জুবায়ের বলেন, আদালতে পুলিশিং সেবা শতভাগ নিশ্চিত করতে অচল ও অসুস্থ আসামিদের জন্য হুইল চেয়ার সেবা একটি মাইল ফলক। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক যেকোনো সেবা নিশ্চিত করতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল