banglahour

শেখ মেহেদি ও শরিফুলের আগুনে শুরুতেই কাঁপলো পাকিস্তান, টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত শুরু বাংলাদেশের

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২৮ মে ২০২৫, বুধবার, ১০:০৪ অপরাহ্ন

লাহোর, ২৮ মে ২০২৫ – শেখ মেহেদি হাসানের ঘূর্ণি আর শরিফুল ইসলামের গতির তাণ্ডবে একেবারে দিশেহারা পাকিস্তান। গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ১.২ ওভারে দুই ওপেনারকে হারিয়ে বড় বিপদে স্বাগতিকরা।

টস জিতে ব্যাটিং নেওয়া পাকিস্তান ইনিংসের শুরুতেই ধাক্কা খায়। শেখ মেহেদির প্রথম ওভারের তৃতীয় বলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান ওপেনার সায়েম আইয়ুব। পরের ওভারে শরিফুল ইসলামের আঘাত—মাত্র চার বল খেলে এলবিডব্লিউ হন অভিজ্ঞ ব্যাটার ফখর জামান। দুই ওপেনার ফিরে গেলে মাত্র ৮ বলেই ৫ রানে পড়ে যায় পাকিস্তান।

এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন অধিনায়ক আগা সালমান ও মোহাম্মদ হারিস।

পরিসংখ্যানে ভর করে আশাবাদ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড অতীতের তুলনায় দুর্বল হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে উজ্জ্বলতা আছে। দুই দল মোট ১৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যেখানে পাকিস্তান জয়ী ১৬ বার। তবে সর্বশেষ সাক্ষাতে জয় পেয়েছিল বাংলাদেশ—যা দলটির আত্মবিশ্বাসের পালে হাওয়া জোগাচ্ছে।

এক নজরে স্কোয়াড

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

দারুণ সূচনার পর বাংলাদেশের জন্য এখন লক্ষ্য হবে এই চাপ ধরে রেখে ম্যাচে আধিপত্য বজায় রাখা। দীর্ঘদিন পর পাকিস্তানের মাটিতে জয়ের স্বাদ পেতে আশায় বুক বাঁধছে টাইগার ভক্তরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল