
(১ বছর আগে) ৩০ মে ২০২৫, শুক্রবার, ২:২৩ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অবদানের জন্য সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ইউনূস ভাষণ দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামাজিক ব্যবসা ও নৈতিক নেতৃত্ব নিয়ে বক্তব্য রাখেন।
এর আগে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক সই হয়। জাপান সরকার বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নের জন্য ১.০৬৩ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
চার দিনের সফর শেষে অধ্যাপক ইউনূস শনিবার সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করবেন। গভীর রাতে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।