banglahour

লাহোরে পাকিস্তানের ব্যাটিং ঝড়, বাংলাদেশ বোলারদের বেধড়ক পিটুনি

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৩০ মে ২০২৫, শুক্রবার, ১০:১৯ অপরাহ্ন

লাহোর, ৩০ মে — লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চলছে পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং শো। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিসের ব্যাট থেকে বেরিয়েছে ঝড়।

দ্বিতীয় উইকেটে মাত্র ৫৪ বলে তারা গড়েছেন ১০৩ রানের জুটি। একের পর এক বাউন্ডারি-ছক্কায় দিশেহারা করে দেন বাংলাদেশের বোলারদের। হারিস ২৫ বলে ৪টি চার ও ২টি ছক্কায় করেন ৪১ রান। আগের ম্যাচেও তার ব্যাট ছিল কার্যকর—১৮ বলে ৩১ রান করেন তিনি।

অন্যদিকে ওপেনিংয়ে সুযোগ পেয়েই নিজের জাত চেনান সাহিবজাদা ফারহান। ৪১ বলে ৪টি চার ও ৬টি ছক্কায় করেন ৭৪ রানের দুর্দান্ত ইনিংস। দলীয় ১২১ রানে আউট হন তিনি।

এই দুই ব্যাটারের বিদায়ের পর ব্যাটিংয়ের হাল ধরেছেন তরুণ হাসান নওয়াজ ও অধিনায়ক আগা সালমান। একের পর এক বাউন্ডারিতে রান তোলার গতি ধরে রেখেছেন তারা।

ম্যাচের এই ধারা দেখে অনুমান করা যাচ্ছে—বাংলাদেশের সামনে আসতে পারে বিশাল লক্ষ্য। এখন দেখার বিষয়, ব্যাট হাতে বাংলাদেশ কীভাবে জবাব দেয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল