banglahour

হার্দিকের প্রাক্তন নাতাশার আত্মবিশ্বাসী প্রত্যাবর্তন: “এই সংস্করণটা ভাগ্যের জোরে তৈরি হয়নি”

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৪:২৭ অপরাহ্ন

মুম্বাই, সোমবার — জনপ্রিয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সাবেক স্ত্রী সার্বিয়ান মডেল নাতাশা স্তানকোভিচ জানান দিলেন, তিনি এখন আর কারও ছায়া নন—নিজেই নিজের পরিচয়।

বিবাহবিচ্ছেদের পর অনেকেই নাতাশাকে দায়ী করেছিলেন। হার্দিকের ভক্তদের তোপের মুখে পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। হার্দিকের সম্পর্ক ভাঙার পর তিনি পুত্রকে নিয়ে কিছুদিনের জন্য সার্বিয়ায় থাকলেও পরে ভারতে ফিরে আবার কাজ শুরু করেন।

সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে নাতাশা লিখেছেন, “আমার এই নতুন সংস্করণটা ভাগ্যের জোরে তৈরি হয়নি। এটা তৈরি হয়েছে বহু কঠিন পরিস্থিতিতে বারবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ানোর মধ্যে দিয়ে। যখন পাশে কেউ ছিল না, তখনও আমি লড়ে গেছি।”

এই পোস্টের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন নাতাশা। অনেকেই তাঁকে 'আত্মবিশ্বাসের প্রতীক' হিসেবে বর্ণনা করছেন।

বিবাহবিচ্ছেদের পর জানা যায়, হার্দিক নিজেই সম্পর্ক নিয়ে উদাসীন ছিলেন এবং এরপর অন্য সম্পর্কে জড়ান। ধীরে ধীরে নাতাশার দিক থেকে ভুল বোঝাবুঝি কমতে থাকে।

মডেলিং ও মিউজিক ভিডিও দিয়ে ক্যারিয়ার শুরু করা নাতাশা এখন নিজেই নিজের পরিচয় হয়ে উঠতে চাইছেন—এক আত্মবিশ্বাসী নারীর প্রতীক হয়ে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল