
(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৪:৩০ অপরাহ্ন
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) অবশেষে পূরণ করল বহুদিনের স্বপ্ন। আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে বিধ্বস্ত করে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুট জিতেছে ফরাসি জায়ান্টরা। এই কীর্তির পরদিনই উয়েফা প্রকাশ করেছে আসরের সেরা একাদশ—যেখানে পিএসজির আধিপত্য চোখে পড়ার মতো।
সেরা একাদশে পিএসজির ৭ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। আর সবচেয়ে উজ্জ্বল নাম—উসমান দেম্বেলে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তিনি নির্বাচিত হয়েছেন আসরের সেরা ফুটবলার। তাঁর সঙ্গে একাদশে রয়েছেন দোন্নারুম্মা, হাকিমি, মারকিনহোস, নুনো মেন্দেস, ভিতিনিয়া এবং দেজির দুয়ে।
বার্সেলোনা থেকে জায়গা করে নিয়েছেন তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। আর্সেনাল থেকে একমাত্র প্রতিনিধিত্ব করেছেন মিডফিল্ডার ডেকলান রাইস। ইন্টার মিলানের একমাত্র প্রতিনিধি ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।
তবে সবচেয়ে চমক—এই একাদশে নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। ইউরোপের অন্যতম সফল ক্লাব হয়েও এমন অনুপস্থিতি অনেককেই করেছে বিস্মিত।
২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশ:
গোলকিপার:
জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি)
ডিফেন্ডার:
আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার), মারকিনহোস (পিএসজি), আশরাফ হাকিমি (পিএসজি), নুনো মেন্দেস (পিএসজি)
মিডফিল্ডার:
ডেকলান রাইস (আর্সেনাল), ভিতিনিয়া (পিএসজি)
ফরোয়ার্ড:
রাফিনিয়া (বার্সেলোনা), লামিনে ইয়ামাল (বার্সেলোনা), দেজির দুয়ে (পিএসজি), উসমান দেম্বেলে (পিএসজি)
এই পারফরম্যান্সের পর পিএসজির সামনে এখন নতুন এক অধ্যায় শুরু হলো ইউরোপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে।