banglahour

আমিরাত ও পাকিস্তানে সিরিজ হার, ম্যানেজমেন্টের দায় দেখছেন নান্নু

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২ জুন ২০২৫, সোমবার, ৮:১১ অপরাহ্ন

চলতি বছর কুড়ি ওভারের দুই সিরিজ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের ১-২ ব্যবধানে ও পরে পাকিস্তানের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে লিটন দাসের দল। দীর্ঘ সময় ধরেই কক্ষপথে নেই বাংলাদেশের ক্রিকেট, সাম্প্রতিক এই দুই সিরিজ হারে জাতীয় দলের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’-এ মন্তব্য খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

এদিকে জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মনে করছেন, দেশের ক্রিকেটের এই ভরাডুবির জন্য ক্রিকেটারদের চেয়ে ম্যানেজমেন্টের-ই দায় বেশি। সোমবার (২ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপে বাংলাদেশের সাম্প্রতি পারফরম্যান্স নিয়ে নান্নুর মূল্যায়ন, ‘সবকিছু মিলিয়ে আমাদের পারফরম্যান্স...টিম ম্যানেজমেন্ট দলকে মোটিভেট করতে পারেনি। টিম ম্যানেজমেন্টের দায় অবশ্যই দিতে হবে। কারণ ওইভাবে দলকে পরিচালনা করতে পারেনি।’

পাকিস্তান সফরে শেষ দুই ম্যাচে শামীম হোসেনের বদলে নাজমুল হোসেন শান্তকে দিয়ে চেষ্টা করা উচিত ছিল বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক, ‘খেলোয়াড়দের মধ্যে কেন এমন হচ্ছে... আমার কাছে শেষ দুটো ম্যাচে মনে হচ্ছিল শান্তর অন্তর্ভুক্তিটা..... কারণ ওকে দরকার ছিল দলে। শামীম হোসেন কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে না। পাকিস্তানের উইকেটে কিন্তু বাউন্স ছিল, বল স্কিড করছিল। এখানে ভালো একজন টেকনিক্যাল ব্যাটার না হলে খেলা কঠিন আছে।’

টানা দুই সিরিজ হারের পর বাংলাদেশ দল কীভাবে ঘুরে দাঁড়াতে পারে–সে উপায় বাতলে দিয়ে নান্নু যোগ করেন, ‘সামনে শ্রীলঙ্কা সিরিজ। এই জায়গা থেকে রিফ্রেশ হয়ে আবার শুরু করি.... খেলোয়াড়দের মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে। এদেরকে যদি আমরা স্কিল এবং ফিটনেস....ঈদের পর যদি ভালোভাবে একটা স্কিল সেই সেশন করে যাওয়া যায়, ইনশাআল্লাহ এরা আবার (ঘুরে) দাঁড়াতে পারবে।’


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল