
(১ বছর আগে) ৩ জুন ২০২৫, মঙ্গলবার, ৭:৪২ অপরাহ্ন
ঢাকা, ৩ জুন — দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ৪০টি নমুনা পরীক্ষা করে শনাক্তের হার পাওয়া গেছে ২২ দশমিক ৫০ শতাংশ।
মঙ্গলবার (৩ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নতুন ৯ জন শনাক্ত হওয়ায় দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জনে।
একই সময়ে সুস্থ হয়েছেন ২ জন। এখন পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন। তবে আশার খবর, গত ২৪ ঘণ্টায় করোনায় কোনো মৃত্যু হয়নি। দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৯৯ জনেই স্থির রয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকতে এবং নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।