
(১ বছর আগে) ৩ জুন ২০২৫, মঙ্গলবার, ৭:৫৩ অপরাহ্ন
লন্ডন, ৩ জুন — ইংল্যান্ড সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই ট্রফি হাতছাড়া করা ক্যারিবীয়রা আজ লন্ডনের কিংসটন ওভালে সিরিজের শেষ ম্যাচ খেলছে।
মঙ্গলবার (৩ জুন) টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে মাত্র ২৮ রানেই তারা হারায় টপ অর্ডারের তিনটি উইকেট। শুরুতেই চাপের মুখে পড়ে যায় দলটি।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সময়মতো টস অনুষ্ঠিত হয়নি। কারণ, খেলোয়াড়রা লন্ডনের রাস্তায় তীব্র যানজটে আটকা পড়ায় নির্ধারিত সময়ে মাঠে পৌঁছাতে পারেননি। এমনকি কয়েকজন খেলোয়াড় সময় বাঁচাতে সাইকেল চালিয়ে মাঠে যাওয়ার চেষ্টা করলেও তা যথেষ্ট হয়নি। ফলে টস অনুষ্ঠিত হয় নির্ধারিত সময়ের ১০ মিনিট পর, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
বর্তমানে সিরিজে ইংল্যান্ড ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। শেষ ম্যাচে জয় পেতে না পারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে।