banglahour

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান

শিক্ষা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ জুন ২০২৫, বুধবার, ১২:৩৩ অপরাহ্ন

নবপ্রতিষ্ঠিত বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বিএসটিইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান। মঙ্গলবার (৩ জুন) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত আদেশে বলা হয়, ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক কুদরত-ই-জাহানকে ভাইস-চ্যান্সেলর হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।’

এই সময়ে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। উপাচার্য হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক কুদরত-ই-জাহান ২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পিএইচডি অর্জন করেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র ন্যানো কম্পোজিট, সিন্থেটিক অর্গানিক কেমিস্ট্রি ও কো-অর্ডিনেশন কমপ্লেক্স। তার ১৮০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, যা ২০০০ বারের বেশি সাইটেড হয়েছে।

শিক্ষা ক্যারিয়ারের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় অধ্যাপক কুদরত-ই-জাহান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনপি-সমর্থিত জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একইসাথে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই নিয়োগের মধ্য দিয়ে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল