banglahour

মাওলানা বশিরউল্লাহর ইন্তিকালে বরিশালে শোকের ছায়া

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৪ জুন ২০২৫, বুধবার, ১২:৩৫ অপরাহ্ন

বরিশালের হিজলা উপজেলার জামায়াতে ইসলামীর সাবেক আমির ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হাশেম মুহাম্মদ বশিরউল্লাহ আর নেই। রবিবার (১ জুন) ভোর ৪টায় ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাহেরচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং জনপ্রিয়তা ও সুনামের সঙ্গে পাঁচ মেয়াদে ইউপি চেয়ারম্যান এবং এক পর্যায়ে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার।

শোকবার্তায় নেতারা বলেন, তিনি ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে আজীবন নিবেদিত ছিলেন। পেশাগত জীবনে যেমন সফল ছিলেন, তেমনি শিক্ষার্থীদের জীবন গঠনে তার অবদান অনস্বীকার্য। জনগণের ভালোবাসায় তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে, এলাকাবাসী তাকে প্রার্থী হতে অনুরোধ নয়, প্রায় জোর করেই নির্বাচনে দাঁড় করাতেন।

তার ইন্তিকালে হিজলা তথা বরিশাল অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল