banglahour

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন যাচ্ছেন

রাজনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার, ১:২৮ অপরাহ্ন

পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে ঈদুল আজহা কেটেছে স্বামী ও মেয়ের সঙ্গে; এরপর লন্ডনে ফিরে যাচ্ছেন ডা. জুবাইদা রহমান। বৃহস্পতিবার সকাল ১০:৫৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়ার কথা রয়েছে তার।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ১৭ বছর পর দেশে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তিনি। গত ৬ মে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে এসে পৌঁছান। লন্ডনে তারেক রহমান নিজেই মাকে হিথ্রো বিমানবন্দরে গাড়ি চালিয়ে নিয়ে গিয়েছিলেন।

জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা ছেড়ে যান জুবাইদা রহমান ও তারেক রহমান। একই বছরের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা করে। জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা দেওয়া হয়। তবে গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই সাজা স্থগিত করা হয়।

ডা. জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেছেন স্বর্ণপদক নিয়ে। ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিয়ে করেন। তাদের এক মেয়ে, জায়মা রহমান, যিনি যুক্তরাজ্যে ল’ ডিগ্রি সম্পন্ন করে মা-বাবার সঙ্গে সেখানে বসবাস করছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল