banglahour

১১৪ বছরের ইতিহাসের ইতি, বিলুপ্ত হচ্ছে ইতালির ঐতিহাসিক ক্লাব ব্রেশিয়া

খেলা | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৮ জুন ২০২৫, রবিবার, ১১:২৯ পূর্বাহ্ন

এক সময় যেই ক্লাবে খেলেছেন পেপ গার্দিওলা, রবার্তো বাজ্জিও, আন্দ্রেয়া পিরলো ও লুকা তোনির মতো কিংবদন্তিরা, সেই ইতালির ঐতিহাসিক ক্লাব ব্রেশিয়া এবার হারিয়ে যাচ্ছে ইতিহাসের পাতায়।

১১৪ বছরের পুরনো ক্লাবটি বিলুপ্ত হতে যাচ্ছে মালিক মাস্সিমো চেলিনোর দেনা পরিশোধে ব্যর্থতার কারণে। ২০১৭ সাল থেকে ক্লাবটির মালিক থাকা চেলিনো এর আগে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডেও বিতর্কিত ভূমিকার জন্য পরিচিত ছিলেন।

ব্রেশিয়ার ৮ মিলিয়ন ইউরোর কর বকেয়া ছিল, যার মধ্যে অন্তত ৩ মিলিয়ন ইউরো গত শুক্রবারের মধ্যে পরিশোধ করার কথা ছিল। কিন্তু সময়মতো টাকা না দেওয়ায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ট্রাইব্যুনাল ক্লাবটির চার পয়েন্ট কেটে নেয় এবং তাদের পেশাদার ফুটবলের লাইসেন্স বাতিল করে দেয়।

গত মৌসুমে সিরি বি-তে ৪৩ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে থাকলেও চার পয়েন্ট কাটা পড়ায় তারা নেমে গেছে ১৮ নম্বরে এবং অবনমিত হয়ে পড়ে তৃতীয় স্তরের সিরি সি লিগে। তবে এখন সেই লিগেও অংশ নিতে পারবে না তারা।

ব্রেশিয়া ইতালির শীর্ষ লিগ সিরি আ-তে খেলেছে ২৩ মৌসুম। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে সিরি আ-তে দেখা যায় দলটিকে। ক্লাবটির সর্বোচ্চ সাফল্য ২০০০-২০০১ মৌসুমে, তখন তারা অষ্টম স্থানে ছিল।

ব্রেশিয়ার হয়ে ২০০১-০২ ও ২০০২-০৩ মৌসুমে খেলেছেন বর্তমান ফুটবল কোচ পেপ গার্দিওলাও। ক্লাবটির এমন পরিণতি শুধু ইতালিই নয়, পুরো ফুটবল দুনিয়ায় এক বিষাদময় অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

একটি স্বর্ণালি ইতিহাস শেষ হলো আজ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল