banglahour

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশে ফিরেছেন, রয়েছে হত্যা মামলার অভিযোগ

জাতীয় | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৯ জুন ২০২৫, সোমবার, ১১:৫৩ পূর্বাহ্ন

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। রোববার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দর সূত্রে জানা যায়, হুইলচেয়ারে চড়ে ইমিগ্রেশনে যান আবদুল হামিদ। রাত ১টা ৪৫ মিনিটে শুরু হয়ে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ হয় রাত ২টা ৪৫ মিনিটে। এরপর রাত ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

গত ৮ মে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। এ খবরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক নেতা দেশ ছেড়ে গেলেও আবদুল হামিদ তখন দেশেই অবস্থান করছিলেন।

এদিকে তার বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য জানা গেছে। ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা মামলাটিতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল এবং ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল